A few of 

Our Achievements

Customers served!

1 +

Years of experience

Years of experience

Customers served!

1

Years of experience

Categories met

Customers served!

1

Years of experience

Published Recipes

Sojne diye Masoor Dal Recipe | সজনা দিয়ে মসুর ডাল রান্না

Lunch

Recipes




মসুর ডাল বিভিন্নভাবে খাওয়া হয়। আর যদি তা হয় সজনা দিয়ে তাহোলেতো কথাই নেই। এটি গ্রামবাংলার এক অসাধারণ রেসিপি। ভিন্নধর্মী স্বাদে সজনে ডাল যা খেতে হয় খুবই টেস্টি। এই টেস্টি রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে এলাম।

Visit Lunch Recipes Niche page

উপকরণসমূহঃ

  • পিয়াজ কুচি - একটি
  • শুকনো মরিচ - দুটি
  • মসুরের ডাল - এক কাপ
  • কাচা মরিচ - তিনটি
  • হলুদ গুড়া এক চা চামচ
  • তেল ও লবণ স্বাদ মতো
  • সজনার ডাটা - এক মুঠো
  • একটি দেশী রসুনের কোয়া
  • এক চামচ রাধুনি মশলা

শুদ্ধতার স্বাদ পেতে ঘরে বানানো মসলা কিনুন।

 process guide 

প্রস্তুত প্রণালীঃ

1.
মসুর ডাল সেদ্ধ

প্রথমে একটি প্রেসার কুকারের মধ্যে আমি মসুরের ডালগুলো ধুয়ে দিব। তার সাথে দিব অল্প পরিমাণ লবণ, এবং হলুদ গুড়া আর দুই কাপ পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। ডাল গুলো সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিব।

2.
মশলা কষানো

তারপর একটি প্যানে তেল গরম দিব। এই তেলের মধ্যে ছেড়ে দিব পিয়াজ কুচি এবং শুকনো মরিচ দিয়ে হালকা বাদামী করে ভাজবো। পিয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করা মসুরের ডালগুলো ঢেলে দিব। আর দিব রসুনের কোয়া,কাচা মরিচ ফালি করা,হলুদ গুড়া এবং স্বাদ মতো লবণ, সজনার ডাটা এবং রাধুনি মশলা।

3.
ফাইনাল টাচ

চুলার জ্বাল অল্প আচে করে দিব।সমস্ত উপকরণ দিয়ে একটু নেড়েচেড়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো। তারপর পাচ মিনিট পর চুলার জ্বাল বন্ধ করে দিব। এভাবে হয়ে গেলো আমাদের সহজ সজনা দিয়ে মসুরের ডাল রান্নার রেসিপি।

প্রায় ৩৫ মিনিট সময় লেগেছে। ১০০ গ্রাম মসুরের ডালে রয়েছে ৩৫২ ক্যালরি।

Click to Post

"খাবার সময়" ক্যাটাগরিতে রেসিপি ওয়েব অ্য়াওয়ার্ড অর্জন করেছে ‘রাইসাস ফুড’।

 Learn how to 

Boost Your Culinary Skills. Join

Customers served! 1 Subscribers
Name *
Email *

Our Team

Alma_Raisha

CEO

আলমা রাইসা

Abu_Hena_Mostofa_Kamal

Marketing

আবু হেনা মোস্তফা কামাল 

Pinkey_AKter

Content Creator

পিঙ্কি আক্তার

Publisher

রাশেদ রহমান হাসান

Recent Recipes