A few of 

Our Achievements

Customers served!

1 +

Years of experience

Years of experience

Customers served!

1

Years of experience

Categories met

Customers served!

1

Years of experience

Published Recipes

Bihari Kabab Recipe |গ্যাসের চুলায় বিহারি কাবাব রেসিপি

Supper

Recipes




কিছুক্ষন পর পর উল্টে পাল্টে দিতে হবে কাবাবগুলো। যাতে পুড়ে না যায়। আর উপর দিয়ে মশলা এবং ঘী ব্রাশ করে দিবো। সহজে গ্যাসের চুলায় বিহারি কাবাব তৈরির রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে এলাম।

Visit Supper Recipes Niche page

উপকরণসমূহঃ

  • গরুর মাংস - আধা কেজি
  • টক দই - আধা কাপ
  • পিয়াজ বেরেস্তার গুড়া - আধা কাপ
  • আদা - রসুন বাটা - এক টেবিল চামচ
  • জিড়ার গুড়া - এক চা চামচ
  • ধনিয়ার গুঁড়া - এক চা চামচ
  • গোল মরিচের গুড়া - এক চা চামচ
  • স্টার এ্যানিস গুড়া - আধা চা চামচ
  • জায়ফল ও জয়ত্রীর গুড়া - আধা চা চামচ
  • পেপে বাটা - এক টেবিল চামচ
  • সরিষার তেল ও ঘী - ইচ্ছে মতো
  • লবণ - স্বাদ অনুযায়ী

শুদ্ধতার স্বাদ পেতে ঘরে বানানো মসলা কিনুন।

 process guide 

প্রস্তুত প্রণালীঃ

1.
ম্যারিনেট প্রসেস, মাংস গাঁথা ও ভাজা

বিহারি এই কাবাবটি তৈরির জন্য আমি এখানে গরুর মাংসের রানের অংশ নিয়েছি এবং মাংসগুলোকে পাতলা পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটি ব্লেন্ডারের মধ্যে টক দই নিয়েছি। আরও দিব এই টক দই এর সাথে জিরা,জায়ফল, জয়ত্রী, ধনিয়া,গোল মরিচ, স্টার এ্যানিস এর গুড়া,পিয়াজ বেরেস্তা, পেপে বাটা, আদা -রসুন বাটা এবং স্বাদ মতো লবণ। এই সমস্ত উপকরণ এখন ব্লেন্ড করে নিব। তারপর এই ব্লেন্ড করা মশলাগুলো গরুর মাংসের সাথে হাতের সাহায্যে ভালভাবে মাখাবো। মাখানো হয়ে গেলে ২ ঘন্টা ম্যারিনেট এর জন্য রেখে দিব। দুই ঘন্টা পর ম্যারিনেট করা এই মাংসের সাথে নিজ ইচ্ছে অনুযায়ী সরিষার তেল দিয়ে মাখিয়ে আবারও আধা ঘন্টার জন্য রেখে দিব। এখন এই মাংসগুলোকে গেথে নিব কাবাব গাথার জন্য কাঠি বা শিক এর মধ্যে। যেহেতু পাতলা করে আমি মাংসের পিস করেছি তাই মাংসগুলো ডাবল ভাজ করে শিক এর মধ্যে গেথে দিব। মাংসগুলো শিক এর মধ্যে গাথার পর অবশিষ্ট মসলা গুলো রেখে দিব কাবাবের উপর দিয়ে দেওয়ার জন্য। তারপর চুলায় একটি ননস্টিক প্যানে বসিয়ে দিব। আর দিব সেই প্যানে অল্প পরিমাণ সরিষার তেল। এখন এই প্যানের মধ্যে ছেড়ে দিব মাংসের সেই গেথে রাখা এক একটি শিকগুলো। আমার এখানে টোটাল ছয়টি শিক হয়েছে তাই আমি সবগুলো এক সাথে দিয়ে দিলাম। দুই থেকে তিন মিনিট পর উল্টিয়ে দিব শিকগুলো।

2.
কাবাবের উপর মশলা ও ঘী ব্রাশ করা

এখন এই মাংসগুলো থেকে কিছু পরিমাণ পানি বের হওয়া শুরু হবে। আর একটু একটু করে বাদামী হতে থাকবে তখন আমি উপর দিয়ে বেচে থাকা সেই মসলাগুলো ব্রাশ করে দিব। ৫-৬ মিনিট পর পর আবার উল্টে পাল্টে দিতে হবে এবং আবারও মসলা ব্রাশ করে দিব। যখন বাদামী রঙের হয়ে আসবে তখন ঘী উপর দিয়ে ব্রাশ করে দিব। আবার উল্টিয়ে দিব প্রতিটি শিকগুলো।

3.
ফাইনাল পরিবেশন

এভাবে কয়েকবার উল্টে পাল্টে ভাজার পর মাংসগুলো একটু ভেংগে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে আসলে তখন চুলার জ্বাল বন্ধ করে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লালচে কিংবা বেশি ডার্ক করতে পারেন কাবাবের কালার। এভাবে হয়ে গেলো আমাদের সহজ এবং মজার গ্যাসের চুলায় বিহারি কাবাব তৈরির রেসিপি।

প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট সময় লেগেছে। প্রতি ১০০ গ্রাম গরুর মাংসে রয়েছে ১৮০ কিলোক্যালরি।

Click to Post

More delicious Supper Recipes are...

"খাবার সময়" ক্যাটাগরিতে রেসিপি ওয়েব অ্য়াওয়ার্ড অর্জন করেছে ‘রাইসাস ফুড’।

 Learn how to 

Boost Your Culinary Skills. Join

Customers served! 1 Subscribers
Name *
Email *

Our Team

Alma_Raisha

CEO

আলমা রাইসা

Abu_Hena_Mostofa_Kamal

Marketing

আবু হেনা মোস্তফা কামাল 

Pinkey_AKter

Content Creator

পিঙ্কি আক্তার

Publisher

রাশেদ রহমান হাসান

Recent Recipes