A few of 

Our Achievements

Customers served!

1 +

Years of experience

Years of experience

Customers served!

1

Years of experience

Categories met

Customers served!

1

Years of experience

Published Recipes

Alur Chop Recipe | সহজে মজাদার আলুর চপ রান্না রেসিপি

Supper

Recipes




বিকেলের নাস্তায়, টিফিনে বা স্ন্যাক্স এ ভাজাপোড়া কার না ভালো লাগে। তার মধ্যে আলুর চপ ছোট বড় সবার অনেক পছন্দের। আলু দিয়ে তৈরি যে কোনো খাবার হয় খুব মজাদার। তাই আজ আপনাদের কাছে নিয়ে এলাম মজাদার আলুর চপ রেসিপি।

Visit Supper Recipes Niche page

উপকরণসমূহঃ

  • আলু হাফ কেজি
  • পিয়াজ কুচি, কাচা মরিচ কুচি, ধনেপাতা কুচি
  • হাফ চামচ জিরার গুড়া, হাফ চামচ আদা-রসুন বাটা
  • হাফ চামচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুড়া, লবণ
  • দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ব্রেডক্রাম অর্থাৎ পাউরুটি কিংবা টোস্ট এর গুড়া
  • ভাঙা শুকনো মরিচ, পার্সলের গুড়া
  • তেল, অল্প একটু ময়দা

শুদ্ধতার স্বাদ পেতে ঘরে বানানো মসলা কিনুন।

 process guide 

প্রস্তুত প্রণালীঃ

1.
প্রথমে আলু ভর্তা মাখবো

একটি পাত্রে আলু সিদ্ধ দিব। তারপর সিদ্ধ করা আলু চটকিয়ে ভর্তা করে নিব।সেই ভর্তার সাথে সংযুক্ত করবো অনেকগুলো পিয়াজ কুচি,কাচা মরিচ কুচি,ধনিয়ার গুড়া,জিরার গুড়া,মরিচের গুড়া,ধনেপাতা কুচি,আদা-রসুন বাটা,স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু ব্রেডক্রাম,কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখাবো। তারপর একটি প্লেটে তেল ব্রাশ করে নিব। অন্য একটি পাত্রে ব্রেডক্রাম নিয়ে তারমধ্যে শুকনো মরিচ হাতের সাহায্যে ভেঙে দিব এবং অল্প একটু পার্সলের গুড়াও দিব ( পার্সলের গুড়া না দিলেও হয়)।

2.
ভাজার পালা

অন্য একটি পাত্রে হাফ কাপ ময়দা নিয়ে তাতে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করবো। মিশ্রণটা একটু ঘন করেই করতে হবে। তারপর যেই ভর্তা করা হয়েছিল সেগুলো হাতের মধ্যে অল্প কিংবা বেশি পরিমাণ করে নিব। নিয়ে গোল গোল বল করে ব্রেডক্রাম এর সাথে সব দিক দিয়ে উল্টা পাল্টা করে মাখিয়ে সেই তেল ব্রাশ করা প্লেটে রাখবো। এক এক করে যতটুকু হবে সবগুলোই করবো।এরপর ময়দার যে মিশ্রণ টা ছিল তার সাথে একই ভাবে চপ কিংবা বলগুলো ডুবিয়ে আবারও ব্রেডক্রাম এর সাথে মাখাবো। তারপর কড়াইয়ে গরম তেলে এক এক করে আলুর চপগুলো ছেড়ে দিব। বাদামী রঙ হলে নামিয়ে নিব। হয়ে গেলো আমাদের মজাদার আলুর চপ কিংবা বল তৈরির রেসিপি।

প্রায় ৩০-৪০ মিনিট সময় লেগেছে। সুস্বাদু করে খেতে চাইলে প্রত্যেকটা উপকরণ প্রযোজ্য।

Click to Post

More delicious Supper Recipes are...

"খাবার সময়" ক্যাটাগরিতে রেসিপি ওয়েব অ্য়াওয়ার্ড অর্জন করেছে ‘রাইসাস ফুড’।

 Learn how to 

Boost Your Culinary Skills. Join

Customers served! 1 Subscribers
Name *
Email *

Our Team

Alma_Raisha

CEO

আলমা রাইসা

Abu_Hena_Mostofa_Kamal

Marketing

আবু হেনা মোস্তফা কামাল 

Pinkey_AKter

Content Creator

পিঙ্কি আক্তার

Publisher

রাশেদ রহমান হাসান

Recent Recipes