A few of 

Our Achievements

Customers served!

1 +

Years of experience

Years of experience

Customers served!

1

Years of experience

Categories met

Customers served!

1

Years of experience

Published Recipes

Hyderabadi Chicken Kacchi Biryani Recipe | চিকেন কাচ্চি বিরিয়ানি

Lunch

Recipes




বিরিয়ানি অনেকভাবে খাওয়া হয়েছে। তার মধ্যে হায়দ্রাবাদি চিকেন কাচ্চি বিরিয়ানি অন্যতম। অন্নরকন কিছু খেতে কার না ভালো লাগে। তাই আজ সবার জন্য নিয়ে এলাম হায়দ্রাবাদি চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি।

Visit Lunch Recipes Niche page

উপকরণসমূহঃ

  • মুরগী - এক কেজির একটা
  • টক দই - আধা কাপ
  • আদা ও রসুন বাটা - তিন টেবিল চামচ
  • শাহী জিরা - আধা চা চামচ
  • লবঙ্গ - চার থেকে পাচটি টি গুড়া করা
  • পেঁয়াজের বেরেস্তা সিকি কাপ গুড়া করা এবং সিকি কাপ আস্ত
  • মরিচের গুঁড়া - এক চা চামচ, ধনিয়ার গুড়া - এক টেবিল চামচ, লবণ স্বাদ মতো
  • গরম মসলার গুড়া এক টেবিল চামচ, শাহী এলাচ এর গুঁড়া আধা চা চামচ
  • জর্দার রঙ- আধা চা চামচ, ধনিয়াপাতা ও পুদিনাপাতার কুচি -পৌনে এক কাপ
  • পোলাও এর চাল - আড়াই কাপ
  • এলাচি- তিনটি, দারুচিনি - দুই টুকরো, লবঙ্গ - চারটা,তেজপাতা -তিনটা, লবণ -দুই টেবিল চামচ এক সাথে কাপড়ে পুটলি করে বেধে নেয়া
  • ঘী- এক টেবিল চামচ
  • তেল পরিমাণ মতো

শুদ্ধতার স্বাদ পেতে ঘরে বানানো মসলা কিনুন।

 process guide 

প্রস্তুত প্রণালীঃ

1.
মুরগী কাটা, ধোয়া ও ম্যারিনেট করা এবং পোলাওয়ের চাল সেদ্ধ করা

প্রথমে আমি এখানে এক কেজির একটি মুরগী নিয়ে কেটে বড় বড় পিস করে ভালভাবে ধুয়ে নিয়েছি। তারপর উপরের প্রথম নয়টি যে উপকরণ রয়েছে সেগুলো ভালভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে তারমধ্যে মুরগির পিসগুলো দিয়ে আবারও ভালভাবে মিশিয়ে নিব। এখন ২ ঘন্টা মেরিনেট এর জন্য রেখে দিব। তারপর একটি প্যানে পানি গরম দিয়ে তারমধ্যে দুই টেবিল চামচ লবণ দিব। আর দিব এলাচ,দারচিনি, লবঙ্গ এইগুলো এক সাথে সাদা কাপড়ের মধ্যে পুটলি করে বেধে এই গরম পানিতে ছেড়ে দিব। আর দিব তেজপাতা। এখন এই সমস্ত উপকরণ ভালভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো। ১০ মিনিট পর ফুটে আসলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও এর চালগুলো ঢেলে দিব। এখন পোলাও এর চালগুলো ৭০-৮০% পর্যন্ত সিদ্ধ করে নিব। নেড়েচেড়ে দেখতে হবে প্রয়োজনমতো সিদ্ধ হয়ে আসলে এই পানির ভিতরে মসলার যেই পুটলি বেধে দিয়েছিলাম সেগুলো এবং তেজপাতা আগে তুলে নিব। শুধু মসলার ফ্লেভারের জন্য এইগুলো পানিতে দেওয়া হয়েছিলো। তারপর পোলাও এর চালগুলো ছেকে বের করে নিব।

2.
লেয়ার দিব

এখন অন্য একটি প্যানের মধ্যে তেল দিয়ে তারমধ্যে মেরিনেট করা মুরগীগুলো দিয়ে দিব। এখন মুরগির উপর দিয়ে পোলাও এর চালগুলো যেটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোর দুটি লেয়ার করে বিছিয়ে দিব। পোলাও এর প্রথম লেয়ার দিয়ে তার  উপর দিয়ে দিব পুদিনা পাতা কুচি এবং ধনিয়াপাতা কুচি। আবার এর উপর দিয়ে দিব পিয়াজের বেরেস্তা ভালভাবে ছড়িয়ে দিব। এখন দ্বিতীয় লেয়ার এর মধ্যে কয়েকটা কাচা মরিচ গেথে দিয়ে একইভাবে ধনিয়াপাতা, পুদিনাপাতা এবং পিয়াজ বেরেস্তা দিয়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই অবস্থায় হাই হিট এ রান্না করবো প্রায় ১০ মিনিটের জন্য।

3.
ফাইনাল পরিবেশন

১০ মিনিট পর নামিয়ে নিয়ে আমি একটি তাওয়া চুলায় বসিয়ে দিব এবং এই তাওয়ার উপর এখন এই প্যান বসিয়ে দিব আর চুলার জ্বাল একেবারে লো ফ্লেমে থাকবে। বলতে গেলে একেবারেই কম হিট। এখন ৪০-৪৫ মিনিট আমি এই লো ফ্লেমে রান্না করবো। সময় সমাপ্ত হবার পর প্যানের ঢাকনা খুলে এর উপর দিয়ে ঘী দিয়ে দিব এবং আরও ১০ মিনিটের জন্য দমে রান্না করবো। এখন আমাদের রান্না প্রায় শেষ। এখন প্যান চুলা থেকে নামিয়ে নিয়ে একটি পাত্রে ঢেলে দিব। মুরগী এবং চাল উলটে পালটে দিব। মিশিয়ে ভালোভাবে পরিবেশন করবো। এভাবেই হয়ে গেলো আমাদের হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানির রেসিপি।

গরম গরম হায়দ্রাবাদি চিকেন কাচ্চি বিরিয়ানি সাথে সালাদ। এক কথায় খাবার জমে যায়।

Click to Post

"খাবার সময়" ক্যাটাগরিতে রেসিপি ওয়েব অ্য়াওয়ার্ড অর্জন করেছে ‘রাইসাস ফুড’।

 Learn how to 

Boost Your Culinary Skills. Join

Customers served! 1 Subscribers
Name *
Email *

Our Team

Alma_Raisha

CEO

আলমা রাইসা

Abu_Hena_Mostofa_Kamal

Marketing

আবু হেনা মোস্তফা কামাল 

Pinkey_AKter

Content Creator

পিঙ্কি আক্তার

Publisher

রাশেদ রহমান হাসান

Recent Recipes