A few of Our AchievementsCustomers served! 1 + Years of experienceYears of experienceCustomers Read More

A few of
Our Achievements
Years of experience
Categories met
Published Recipes
Supper
Recipes
কিছুক্ষন পর পর উল্টে পাল্টে দিতে হবে শিক কাবাবগুলো এবং কাবাবগুলোর উপরে ব্রাশের সাহায্যে ঘী অথবা তেল ব্রাশ করতে হবে। গ্যাসের চুলায় বীফ শিক কাবাব তৈরির সহজ রেসিপি আপনাদের কাছে নিয়ে এলাম।
Visit Supper Recipes Niche page
উপকরণসমূহঃ
শুদ্ধতার স্বাদ পেতে ঘরে বানানো মসলা কিনুন।
process guide
প্রস্তুত প্রণালীঃ
1.
মাংস কাটা, ধোয়া ও ম্যারিনেট করা
গরুর শিক কাবাব তৈরির জন্য প্রথমে মাংসগুলো নিয়ে পাতলা করে কেটে নিতে হবে। আমি মাংসের প্রতিটা পিস পাতলা করে কেটে নিয়েছি এবং চর্বি ছাড়া মাংস নিয়েছি। এখানে বাইরের হোটেলের মতো মোটা করে পিস করিনি। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তারপর এই মাংসগুলো একটি পাত্রে নিয়ে নিব।এখন মাংসের এই পাত্রের মধ্যে দিব আদা বাটা,রসুন বাটা,পেপে বাটা,জিরার গুড়া,মরিচের গুড়া,গোল মরিচের গুড়া,জায়ফল-জয়ত্রীর গুড়া,দারুচিনির গুড়া,এলাচ এবং পোস্তদানা বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে একসাথে এই সমস্ত উপকরণ দিয়ে হাতের সাহায্যে মাখাবো। আর দিব একটু সরিষার তেল। তেল দেওয়ার পর আবারও মাখাবো। (সাধারণত সরিষার তেল দেওয়ার নিয়ম আছে কিন্তু বাইরের হোটেলে বর্তমানে সাধারণ তেল দিয়েই তৈরি করা হচ্ছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করতে পারেন।) এখন এই মাংস টাকে এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট এর জন্য রেখে দিব।
2.
মাংসগুলো গাথা ও প্যানে দেয়া
ম্যারিনেট এর পর মাংসগুলো গেথে নেওয়ার জন্য কয়েকটি শিক নিব। শিকগুলো নিয়ে মাংসের এক একটা পিস এই শিকের ভিতর গেথে নিব। যেহেতু পাতলা করে আমি মাংসের পিস করেছি তাই মাংস গুলো ডাবল করে শিক এর মধ্যে গেথে নিয়েছি। তারপর চুলায় একটি ননস্টিক প্যানে বসিয়ে দিব। আর দিব সেই প্যানে অল্প পরিমাণ খাবারের তেল। এখন এই প্যানের মধ্যে ছেড়ে দিব মাংসের সেই গেথে রাখা এক একটি শিক গুলো। আমার এখানে টোটাল চারটি শিক হয়েছে তাই আমি সবগুলো এক সাথে দিয়ে দিলাম।
3.
ফাইনাল পরিবেশন
দুই থেকে তিন মিনিট পর উল্টিয়ে দিব শিকগুলো। এখন এই মাংসগুলো থেকে কিছু পরিমাণ পানি বের হওয়া শুরু হবে। আর একটু একটু করে বাদামী হতে থাকবে। ৫-৬ মিনিট পর পর আবার উল্টে পাল্টে দিতে হবে। আর যতবারই উল্টানো হবে ঠিক ততবার ঘী অথবা তেল উপর দিয়ে ব্রাশ করতে হবে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে ভাজার পর যখন মাংসগুলো সিদ্ধ হয়ে আসবে তখন বের করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লালচে কিংবা বেশি ডার্ক করতে পারেন কাবাবের কালার।এভাবে হয়ে গেলো আমাদের সহজ এবং মজার গ্যাসের চুলায় তৈরি শিক কাবাব তৈরি রেসিপি।
প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট সময় লেগেছে। ১০০ গ্রাম গরুর মাংসে রয়েছে ১৮০ কিলোক্যালরি।
More delicious Supper Recipes are...
"খাবার সময়" ক্যাটাগরিতে রেসিপি ওয়েব অ্য়াওয়ার্ড অর্জন করেছে ‘রাইসাস ফুড’।
Recipes we offer
Learn how to
Boost Your Culinary Skills. Join
Our Team

CEO
আলমা রাইসা

Marketing
আবু হেনা মোস্তফা কামাল

Content Creator
পিঙ্কি আক্তার

Publisher
রাশেদ রহমান হাসান
Recent Recipes
A few of Our AchievementsCustomers served! 1 + Years of experienceYears of experienceCustomers Read More
A few of Our AchievementsCustomers served! 1 + Years of experienceYears of experienceCustomers Read More
A few of Our AchievementsCustomers served! 1 + Years of experienceYears of experienceCustomers Read More
A few of Our AchievementsCustomers served! 1 + Years of experienceYears of experienceCustomers Read More
A few of Our AchievementsCustomers served! 1 + Years of experienceYears of experienceCustomers Read More
Raisha's Food
© 2022-2025 Raishas Food. All rights Reserved.